প্রিমিয়ার কাবাডিতে বিজিবি-পুলিশের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার কাবাডি লিগের উদ্বোধনী দিনে স্টেডিয়াম খোলা থাকায় গ্যালারির এক পাশ ভালোই ভরে উঠেছিল কাল। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দলের একসময়ের বিশ্বসেরা রেইডার জিয়াউর রহমানের খেলা দেখে মুগ্ধ দর্শক হাততালি দিতেও কার্পণ্য করেনি।দিনশেষে হাসিমুখেই ফিরেছে জিয়ার দল বিজিবি। কাল ২টি লোনাসহ ৪১-১৮ পয়েন্টে চ্যাম্পিয়ন দলটি হারিয়েছে আজাদ স্পোর্টিংকে। প্রথমার্ধে ২৭-৬ পয়েন্টে এগিয়ে ছিল বিজিবি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ ৩টি লোনাসহ ৫৮-২৫ পয়েন্টে হারিয়েছে মানিকনগর কাবাডি ক্লাবকে। দশ দিনব্যাপী লিগে অংশ নিচ্ছে ১৪টি দল। গতকাল লিগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়াসচিব মাহবুব আহমেদ। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রানার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন প্রমুখ।