প্রিমিয়ার টিটি লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন টেবিল টেনিস লিগ। এবারের লিগে পুরুষ বিভাগে খেলবে ১০টি দল, মেয়েদের বিভাগে ৬টি। অবনমন না-থাকা লিগ শেষ হবে ২৭ মার্চ।
এবার লিগে বাইলজ ভেঙে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে বিমানের বিরুদ্ধে। এর প্রতিবাদে বয়েজ ক্লাব না খেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে কালকের সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির বললেন, ‘আমরা এই দলের ঐতিহ্যের কথা বিবেচনা করে লিগ কমিটির সভায় দলটিকে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’