প্রিমিয়ার টেনিস লিগে নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ-অ্যান্ডি মারেসহ বিশ্ব টেনিসের সাবেক ও বর্তমান অনেক তারকাই খেলবেন আইপিএল আদলে আয়োজিত মহেশ ভূপতির আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিএল)। আগামী ২৮ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় এশিয়ার আন্তশহর এই টুর্নামেন্টের জন্য কাল দুবাইয়ে হলো রুদ্ধদ্বার নিলাম। নাদাল ছাড়াও মুম্বাইয়ের হয়ে খেলবেন আনা ইভানোভিচ, সানিয়া মির্জা, যুক্তরাষ্ট্রের সাবেক কিংবদন্তি পিট সাম্প্রাসরা। জোকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকিরা নামবেন দুবাইয়ের পক্ষে। মারে, ভিক্টোরিয়া আজারেঙ্কার ঠিকানা ব্যাংকক। যুক্তরাষ্ট্রের সাবেক কিংবদন্তি আন্দ্রে আগাসী, সেরেনা উইলিয়ামসদের পেয়েছে সিঙ্গাপুর। ওয়েবসাইট।