প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবলে কাল নারিন্দা প্রগতি বয়েজ ৪২-১৩ গোলে হারিয়েছে মেরিনার্সকে। জয়ী দলের মাহবুব ও মেরাজ সর্বোচ্চ ৯টি করে গোল করেন। সূর্যোদয় ক্রীড়াচক্র ৩৭-১২ গোলে হারিয়েছে ওল্ড আইডিয়ালসকে। সূর্যোদয়ের কামেল করেছেন সর্বোচ্চ ৯ গোল। মেনজিস ক্রীড়াচক্র ৪৫-৯ গোলে হারিয়েছে ভিক্টোরিয়াকে। জয়ী দলের পক্ষে সর্বোচ্চ ১৪ গোল করেছেন সুধন।