প্রিমিয়ার দাবা লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ রাউন্ড শেষে ৮ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে শেখ রাসেল মেমোরিয়াল ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী। কাল চতুর্থ রাউন্ডে শেখ রাসেল ৪-০ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে, সাইফ স্পোর্টিং ৩.৫-০. ৫ পয়েন্টে গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে, নৌবাহিনী ৩-১ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে ও সোনালী ব্যাংক ৩.৫-০. ৫ পয়েন্টে মাসুদ চেস ক্লাবকে হারিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২-২ পয়েন্টে ড্র করেছে তিতাস ক্লাবের সঙ্গে।