প্রিমিয়ার দাবা লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষষ্ঠ রাউন্ড শেষে শীর্ষে রয়েছে শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং দাবা দল। ছয় খেলায় ১২ পয়েন্ট তাদের। কাল শেখ রাসেল ৪-০ পয়েন্টে ফায়ার সার্ভিসকে, সাইফ স্পোর্টিং ক্লাবও ৪-০ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ২.৫-১.৫ পয়েন্টে মাসুদ স্পোর্টস চেস ক্লাবকে, তিতাস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী দাবা দলকে হারিয়েছে। সোনালী ব্যাংক ২-২ পয়েন্টে ড্র করেছে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সঙ্গে।