প্রিমিয়ার দাবা লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার দাবার চতুর্থ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়নরা কাল ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে লিওনাইন চেস ক্লাবকে। নৌবাহিনী ৪-০ পয়েন্টে নারায়ণগঞ্জ প্রিতম প্রিজম ক্লাবকে, সৃজন চেস ক্লাবও ৪-০ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে হারিয়েছে।
একসেস গ্রুপ ২-২ পয়েন্টে ড্র করেছে তিতাস ক্লাবের সঙ্গে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নৌবাহিনী, ৫ পয়েন্ট পাওয়া তিতাস তৃতীয়।