প্রিমিয়ার দাবা লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চেস একাডেমিকে ৪-০ পয়েন্টে হারিয়ে টানা ষষ্ঠ জয় পেয়েছে মোহামেডান। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেও তারা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থ্থানে আছে বিমান। বর্তমান চ্যাম্পিয়নরা কাল ৩-১ পয়েন্টে হারিয়েছে লিওনাইন চেস ক্লাবকে। এ ছাড়া তিতাস ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে এয়ার ডেসটিনিকে, নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাব ৩-১ পয়েন্টে ডেসটিনিকে এবং নেবুলা চেস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে বশির মেমোরিয়াল চেস ক্লাবকে হারিয়েছে।লায়লা আলম রেটিং দাবা: টানা পঞ্চম জয়ে শীর্ষে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় নাজরানা খান, হামিদা ও মেহনাজ আহম্মেদ।