প্রিমিয়ার দাবায় মোহামেডানের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম রাউন্ডে হারিয়েছিল বিমানকে। অনির্বাণ-আর্টিসান প্রিমিয়ার ডিভিশন দাবার দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছে শিরোপাপ্রত্যাশী মোহামেডান। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে কাল তারা লিওনাইন চেস ক্লাবকে চারটি বোর্ডেই হারিয়ে তুলে নিয়েছে সর্বোচ্চ পয়েন্ট (৪-০)। দিনের অন্যান্য ম্যাচে নারায়ণগঞ্জের প্রীতম-প্রিজম ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে চট্টগ্রাম চেস একাডেমিকে, এয়ার ডেসটিনি ৩-১ পয়েন্টে নেবুলা চেস ক্লাবকে, ডেসটিনি ২০০০ লিমিটেড ৩.৫-.৫ পয়েন্টে বশির মেমোরিয়ালকে হারিয়েছে। তিতাস ক্লাব ও বিমান ড্র করেছে ২-২ পয়েন্টে।