প্রিমিয়ার বাস্কেটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল বাস্কেটবল লিগের শিরোপা-লড়াইটা এখন চলছে ইউরোপা ইয়ুথ এবং দ্য গ্রেগরিয়াসের মধ্যে। সাত ম্যাচে দুই দলেরই সমান ২১ পয়েন্ট। ইউরোপা ইয়ুথ ও গ্রেগরিয়াসের আগামীকালের লিগের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বিকেল সাড়ে ৩টার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল ওল্ড ডিওএইচএস ৫৭-৪৫ পয়েন্টে ফ্লেম বয়েজকে হারিয়েছে। পরশু ইউরোপা ইয়ুথ ৯৪-৬১ পয়েন্টে ইগলসকে ও দ্য গ্রেগরিয়াস ১৩৯-৩৪ পয়েন্টে ধূমকেতুকে হারিয়েছে।