প্রিমিয়ার বাস্কেটবলে সেরা গ্রেগারিয়াস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগ শিরোপার হাতছানি ছিল দুই দলের সামনেই। প্রিমিয়ার লিগ বাস্কেটবলে ৮ ম্যাচ শেষে সমান ১৬ পয়েন্ট ছিল দ্য গ্রেগারিয়াস ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের। লিগের শেষ ম্যাচটি তাই এক অর্থে অলিখিত ফাইনালে রূপ নেয়। আর সে ‘ফাইনাল’ জিতেছে দ্য গ্রেগারিয়াস। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে তারা ৭৭-৬১ পয়েন্টে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে। ৯ ম্যাচের সব কটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো গ্রেগারিয়াস। প্রথমার্ধে গ্রেগারিয়াস ৪৬-৩২ পয়েন্টে এগিয়ে ছিল। গ্রেগারিয়ার্সের রাশেদ সর্বোচ্চ স্কোর (১৯ পয়েন্ট) করেছেন। এটি গ্রেগারিয়াসের টানা দ্বিতীয় শিরোপা। চ্যাম্পিয়ন গ্রেগারিয়ারস ট্রফি ছাড়াও পেয়েছে ৩০ হাজার টাকা প্রাইজমানি।