প্রিমিয়ার ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল থেকে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন ভলিবল লিগ। এবারের লিগে অংশ নিচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এসি, ওয়ারী ক্লাব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা সবুজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আজাদ স্পোর্টিং ক্লাব এবং ইস্ট এন্ড বয়েজ। কাল উদ্বোধনী খেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ইস্ট এন্ড বয়েজকে ও বিজিবি হারিয়েছে ফায়ার সার্ভিসকে। দুটি ম্যাচই নিষ্পত্তি হয়েছে ৩-০ সেটে।