প্রিমিয়ার লিগ আবার শুরু ৬ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব ও স্বাধীনতা কাপ ফুটবলের জন্য ২০ ফেব্রুয়ারি থেকে বন্ধ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে মাস দেড়েক পর আবারও মাঠে গড়াচ্ছে লিগের খেলা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু ৬ এপ্রিল। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে আবাহনী। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ রাসেল, সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় শেখ জামাল। বাফুফের পেশাদার লিগ কমিটির সভায় কাল এটার পাশাপাশি আরেকটি সিদ্ধান্তও হয়েছে। দুই বছর বন্ধ থাকার পর আবারও মাঠে গড়াবে কোটি টাকার সুপার কাপ। বাফুফের লিগ কমিটি জানিয়েছে, এটি শুরু হবে আগামী মাসে। কিন্তু কত তারিখে শুরু হবে, সেটি ঠিক হয়নি। প্রিমিয়ার লিগের সেরা আট দল নিয়ে হবে সুপার কাপ। ২০০৯ সালে প্রথম সুপার কাপে চ্যাম্পিয়ন হয় মোহামেডান, ২০১১ সালে হয়েছিল দ্বিতীয়টি। মোহামেডানকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয় আবাহনী।