প্রিমিয়ার লিগ দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম রাউন্ড শেষে শীর্ষে আছে শেখ রাসেল, সাইফ স্পোর্টিং ক্লাব ও নৌবাহিনী দাবা দল। পাঁচ খেলায় প্রত্যেকেরই পয়েন্ট ১০। কাল শেখ রাসেল ৪-০ পয়েন্টে তিতাস ক্লাবকে, সাইফ স্পোর্টিং ৪-০ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে, নৌবাহিনী ২.৫-১.৫ পয়েন্টে লিওনাইনকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২.৫-১.৫ পয়েন্টে সোনালী ব্যাংককে এবং গোল্ডেন স্পোর্টিং ৩.৫-০.৫ পয়েন্টে মাসুদ স্পোর্টসকে হারিয়েছে।