প্রিমিয়ার লিগে গোললাইন প্রযুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরই মধ্যে ফুটবলে গোললাইন প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে ফিফা। এ বছরের কনফেডারেশনস কাপ ও সামনের বছরের বিশ্বকাপে এটা চালু হওয়ার কথা। এবার আন্তর্জাতিক ফুটবলের গন্ডি ছাড়িয়ে ক্লাব ফুটবলে শুরু হতে যাচ্ছে এই প্রযুক্তির ব্যবহার। সবকিছু ঠিক থাকলে ২০১৩-১৪ মৌসুম থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে এটা চালু হবে। হক-আই ও গোলরেফ প্রযুক্তির স্বত্বাধিকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। ক্লাবগুলোর সব কটি স্টেডিয়ামেই এটা ব্যবহার করতে হবে। এই খাতে যথেষ্টই অর্থ ব্যয় হবে। প্রযুক্তিটি চালুর জন্য সব ক্লাবকেই (সামনের মৌসুমে নতুন ক্লাবগুলোসহ) রাজি হতে হবে বলে জানিয়েছেন প্রিমিয়ার লিগের যোগাযোগ পরিচালক ড্যান জনসন। ওয়েবসাইট।