প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইগানের বিপক্ষে হ্যাটট্রিক করে গত মৌসুম শেষ করেছিলেন, দিদিয়ের দ্রগবা এ মৌসুম শুরু করলেন ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে হ্যাটট্রিক করে। ইংলিশ প্রিমিয়ার লিগে আইভরিকোস্ট অধিনায়কের এটি তৃতীয় হ্যাটট্রিক। তবে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটি থেকে এখনো অনেক দূরে আছেন তিনি। প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (২৬৩) রেকর্ডটি যাঁর, সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিকও সেই অ্যালান শিয়ারারের। নয়টি হ্যাটট্রিক করে সাবেক ইংল্যান্ড অধিনায়কের পরে আছেন রবি ফাওলার। একসময় লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ব্ল্যাকবার্নে খেলা স্ট্রাইকার এখন খেলছেন অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল পার্থ গ্লোরি এফসিতে। একের পর এক চোটের কারণে একসময়ের দুরন্ত ফর্মটা এখন আর নেই মাইকেল ওয়েনের। তবুও শিয়ারার-ফাওলারকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ম্যানইউ স্ট্রাইকারের, তাঁর হ্যাটট্রিক ৮টি। আটটি হ্যাটট্রিক করেছেন থিয়েরি অঁরিও, তবে প্রিমিয়ার লিগে তাঁর আর খেলার সম্ভাবনা নেই। তাই সংখ্যাটা বাড়ার সম্ভাবনাও নেই।