প্রিমিয়ার লিগের সবচেয়ে ধনী রুনি
পারফরম্যান্স দিয়ে শিরোনামে নেই অনেক দিন। মাঝে তো এমনও শোনা গিয়েছিল, বিরক্ত অ্যালেক্স ফার্গুসন তাঁকে বিক্রিই করে দিতে চান। তবে পারফরম্যান্স নিয়ে যত প্রশ্নই থাক, ওয়েইন রুনির সম্পদের ভাঁড়ার কিন্তু সমৃদ্ধই হচ্ছে। ব্রিটেনের ধনী ক্রীড়াবিদের তালিকায় প্রিমিয়ার লিগ তারকাদের মধ্যে শীর্ষে রুনিই। সানডে টাইমস প্রকাশিত তালিকা অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের সম্পদের মোট মূল্য ৫ কোটি ১০ লাখ পাউন্ড। ব্রিটেন ও আয়ারল্যান্ডের শীর্ষ ১০০ বিত্তশালী ক্রীড়াতারকার ২৪ জনই প্রিমিয়ার লিগের ফুটবলার। ব্রিটেনের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ অনুমিতভাবেই ডেভিড বেকহাম। ওয়েবসাইট।স্ত্রী সাবেক মডেল কলিন রুনির সম্পদ মিলিয়ে রুনি দম্পতির মোট সম্পদ ৬ কোটি ৪০ লাখ পাউন্ডের। ৪ কোটি ২০ লাখ ডলারের সম্পদ নিয়ে তালিকার দুইয়ে রুনির ইউনাইটেড সতীর্থ রিও ফার্ডিনান্ড। অবসর-পরবর্তী জীবন নিয়ে মাইকেল ওয়েনকে যে খুব বেশি না ভাবলেও চলবে, সেটা জানান দিচ্ছে তাঁর ৩ কোটি ৮০ লাখ ডলারের সম্পদ। ব্রিটেনের সবচেয়ে বিত্তশালী কোচদের তালিকার শীর্ষে স্যার অ্যালেক্স ফার্গুসন। ৩ কোটি ৪০ লাখ ডলারের সম্পদ ইউনাইটেড কোচের, ২ কোটি ৯০ লাখ ডলারের সম্পদ নিয়ে যৌথভাবে দুইয়ে আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার ও ফার্গির সাবেক শিষ্য রয় কিন।১৬ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পদ নিয়ে বেকহাম এখনো ধরাছোঁয়ার বাইরে। স্ত্রী ভিক্টোরিয়ার সম্পদ যোগ করলে বেকহাম দম্পতির সম্পদ ২০ কোটি পাউন্ড। বিশ্বের সবচেয়ে সম্পদশালী ক্রীড়াতারকাদের তালিকায় বেকহাম আছেন ১১ নম্বরে। ৫৭ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে বিত্তশালী আমেরিকান গলফার টাইগার উডস। রয়টার্স।সবচেয়ে ধনী ১০সম্পদমূল্য (কোটি টাকা)*১. ওয়েইন রুনি ৬১৪.৬১২. রিও ফার্ডিনান্ড ৫০৬.১৫৩. মাইকেল ওয়েন ৪৫৭.৪৪৪. রায়ান গিগস ৪০৯.৭৪৫. ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ৪০৯.৭৪৬. স্টিভেন জেরার্ড ৩৯৭.৬৯৭. ফার্নান্দো তোরেস ৩১৩.৩৩৮. জন টেরি ২৮৯.২৩৯. জো কোল ২৫৩.৭১০. পিওতর চেক ২৪১.২* প্রতি পাউন্ড ১২০.৫১২ টাকা ধরে