প্রিমিয়ার লিগের স্পনসর সাইফ পাওয়ারটেক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ (বিএসএল) আয়োজন নিয়ে হঠাৎ করেই চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান এবং সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিনের সঙ্গে বাফুফের একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। সেই দূরত্ব ঘোচাতেই কিনা কাল রাতে তরফদার রুহুল আমিনের সঙ্গে জরুরি সভায় বসেছিল পেশাদার লিগ কমিটি। তবে ওই আলোচনায় বিএসএল প্রসঙ্গ না এলেও গুরুত্ব পেয়েছে প্রিমিয়ার লিগ। আগামী ১৫ জুলাই থেকে শুরু প্রিমিয়ার লিগের প্রধান পৃষ্ঠপোষক হতে যাচ্ছে সাইফ পাওয়ারটেক। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী ওই সভা শেষে তেমন আভাসই দিলেন কাল, ‘প্রিমিয়ার লিগ করার ব্যাপারে সাইফ পাওয়ারটেকের সঙ্গে নীতিগতভাবে আমরা একমত হয়েছি। তারা পেশাদার লিগের স্পনসর হতে খুব আগ্রহী। তবে খেলা যেহেতু ঢাকার বাইরে হবে, তাই কাঠামোগত ও অর্থসংশ্লিষ্ট ব্যাপার নিয়ে এখনো আলোচনা করতে হবে।’