প্রিমিয়ার স্কোরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে বাঁচানো জোড়া গোলেই রবি ফাউলারকে টপকে গেলেন ওয়েইন রুনি। ১৬৪ গোল, ফাউলারকে ছয়ে ঠেলে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। তালিকায় রুনির ঠিক ওপরেই আছেন চেলসি তারকা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (১৬৭)। তিনে আর্সেনালের সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি (১৭৬)। ১৮৮ গোল করে দুইয়ে অ্যান্ডি কোল। সবার ওপরে অ্যালান শিয়ারার। ব্ল্যাকবার্ন রোভার্স ও নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ১৯৯২ থেকে ২০০৬ সালের মধ্যে ২৬০টি গোল করেছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার।