প্রিমিয়ার হকি লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালকের খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৪-৩ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। গোল করেছেন বরকত সিং দুটি। গুরুজান্ত সিং ও গগনদ্বীপ সিং করেছেন একটি করে। অ্যাজাক্সের গোল তিনটি রাহাত, রাজীব ও ফয়সালের। অন্য ম্যাচে সাধারণ বীমা ২-১ গোলে হারিয়েছে ওয়ারীকে। সাধারণ বীমার মাজহারুল ও প্রশান্ত গোল দুটি করেছেন। ওয়ারীর গোলটি আইয়ুবের।