প্রিমিয়ার হকি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগে আবাহনীর মতোই অপ্রতিরোধ্য ঊষা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ঊষা ৯-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। এটি ঊষার টানা চতুর্থ জয়। মামুনুর রহমান চয়ন ৩টি, আরশাদ ২টি, রাতুল, কৌশিক, সারোয়ার ও রাব্বি ১টি করে গোল করেছেন। সোনালী ব্যাংক ও আজাদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আজাদের আজিজুল ও সোনালী ব্যাংকের মাসুম গোল করেছেন।