প্রিমিয়ার হকিতে ঊষা-আবাহনীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগে জিতেই চলেছে ঊষা। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল ঊষা ৭-১ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। চলতি লিগে নয় ম্যাচে ঊষার এটি অষ্টম জয়। আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ঊষা।
কাল ঊষার পক্ষে ৪ গোল করেছেন জাতীয় দলের ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়। কৃষ্ণ কুমার, আসফাক নেওয়াজ ও আলীম বেলাল করেছেন ১টি করে গোল। সাধারণ বীমার গোলদাতা মোহাম্মদ রসুল।
দিনের অন্য ম্যাচে আবাহনী ৬-০ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। আবাহনীর মাকসুদ আলম হাবুল ৩টি, রুম্মন সরকার ২টি ও শেখ মোহাম্মদ নান্নু করেছেন ১টি করে গোল। ৯ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী।
আজকের খেলা : ওয়ান্ডারার্স-মেরিনার্স, আজাদ-সোনালী ব্যাংক (বেলা ২টা ও বিকেল ৪টা, হকি স্টেডিয়াম)