প্রিমিয়ার হকিতে ঊষার বড় জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগে কাল বাংলাদেশ রেলওয়েকে ১৩-০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঊষা। মওলানা ভাসানী স্টেডিয়ামে হ্যাটট্রিকসহ ছয় গোল এসেছে হাসান যুবায়ের নিলয়ের স্টিকে। মাহবুব হোসেন ৩টি, রেজাউল করিম বাবু, মিথুন, কৃষ্ণ কুমার, নিজাম উদ্দিন ১টি করে গোল করেছেন। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে হারিয়েছে অ্যাজাক্স এসসিকে। জয়ী দলের গোলদাতা প্রিন্স, সোহেল, শাহবাজ ও গুরপ্রতাপ সিং।