প্রিমিয়ার হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগে জয় পেয়েছে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল তারা ৪৮-৮ গোলে হারিয়েছে ভ্রাতৃত্ব সমাজকল্যাণ সংঘকে। নারিন্দা প্রগতি বয়েজের মাহবুব ১৫টি ও দিদার ১০টি গোল করেন। অন্য ম্যাচে ওল্ড আইডিয়ালস ২৫-১৪ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। ওল্ড আইডিয়ালসের মেঘ ৯টি, রাজুল ও সঞ্জীব ৫টি করে গোল করেন।