প্রিমিয়ার হ্যান্ডবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আজ মাঠে নামবে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ও মেনজিস ক্রীড়া চক্র। পাঁচ ম্যাচের সব কটিতে জয়ী দুই দলেরই পয়েন্ট সমান ১৫। সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন হতে হলে মেনজিসের জয়ের বিকল্প নেই। তবে ড্র করলেও গোলগড়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে নারিন্দা প্রগতি বয়েজ। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কালকের ম্যাচে সূর্যোদয় ক্রীড়া চক্র ৩০-১৩ গোলে হারিয়েছে মেরিনার্সকে। সূর্যোদয়ের পক্ষে সর্বোচ্চ নয়টি করে গোল করেছেন কামেল ও সুমন।