প্রিমিয়ার হ্যান্ডবলে মেনজিস চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউট প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে মেনজিস ক্রীড়াচক্র। কাল লিগের শেষ ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবকে ৩৬-২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। লিগে ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে মেনজিস। ৫ ম্যাচ জেতা নারিন্দা হয়েছে রানার্সআপ। লিগের সেরা খেলোয়াড় মেনজিসের সুধান।