প্রিমিয়ারে পারটেক্স, তাসিন হাসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার লিগের ম্যাচে কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাব (১৭৯/৫) ৫ উইকেটে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিংকে (১৭৮/৮)। এই জয়ে আগামী মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার টিকিট পেল পারটেক্স। তাদের সঙ্গী হয়েছে তাসিন হাসিন ক্রিকেট একাডেমি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাসিন হাসিন (২৩৯/৬) ৪ উইকেটে হারিয়েছে ইস্কাটন সবুজ সংঘকে (২৩৫/৮)। সিটি ক্লাব মাঠে ম্যাগনাম ক্রিকেটার্স (২০৩) ৫৫ রানে জিতেছে বাংলাদেশ বয়েজের বিপক্ষে (১৪৮)। বিকেএসপিতে সিটি ক্লাব (৩১৮/৮) ২১৬ রানে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে (১০২)। সিটি ক্লাবের পক্ষে সর্বোচ্চ ১১৫ রান করেছেন আশিষ।