প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডনি ক্রিকেট মাঠটি এতটাই প্রিয়, ব্রায়ান লারা মেয়ের নামই রেখেছিলেন সিডনি। ক্রিকেটে অনেক ব্যাটসম্যানের সঙ্গেই কিছু কিছু মাঠের দারুণ সখ্য। আগামীকাল যেমন অ্যাডিলেডে নামছেন রিকি পন্টিং, যে মাঠে টেস্টে তাঁর রান ১৭২৩। তবে এক মাঠে টেস্টে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড পন্টিংয়ের নয়। মাঠের সঙ্গে দোস্তি গড়ে তুলতে সবচেয়ে ওস্তাদ মাহেলা জয়াবর্ধনে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৬৯৮ রান তাঁর, এটাই টেস্টে এক মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ড। দ্বিতীয় স্থানটিও জয়াবর্ধনের। গলে তাঁর ব্যাটে এসেছে ২২৮৪ রান। তিনে আছেন আরেক লঙ্কান—কুমার সাঙ্গাকারা (এসএসসিতে ২১৫৯ রান)। এক মাঠে দুই হাজারের বেশি রান আর আছে শুধু জ্যাক ক্যালিস (কেপটাউন, ২০৯৮) ও গ্রাহাম গুচের (লর্ডস, ২০১৫)।