প্রিয় প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকার
টেন্ডুলকার

ধ্রুপদি এক সেঞ্চুরি। ফতুল্লায় গত পরশু কুমার সাঙ্গাকারা দলকে তো জিতিয়েছেনই, তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ভারতের বিপক্ষে চার হাজার রানও হয়ে গেছে শ্রীলঙ্কান তারকার (৪০৬৬)। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে চার হাজার রান করা তৃতীয় ব্যাটসম্যান সাঙ্গাকারা। অন্য দুজন রিকি পন্টিং (৪৭৯৫) ও মাহেলা জয়াবর্ধনে (৪৩৪০)। পাকিস্তানের বিপক্ষেও সাঙ্গাকারা পেয়েছেন চার হাজার রান (৪৪২২)। নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড অবশ্য শচীন টেন্ডুলকারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭০৭ রান করেছেন ভারতীয় কিংবদন্তি।