প্রিয় প্রতিপক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের মঞ্চে পর্তুগাল এখন নিশ্চয়ই বারবার প্রতিপক্ষ হিসেবে উত্তর কোরিয়াকেই চাইবে। উত্তর কোরিয়ার চেয়ে পর্তুগিজদের প্রিয় প্রতিপক্ষ যে আর কেউ নেই! কতটা প্রিয়? পরিসংখ্যানই জানাচ্ছে, বিশ্বকাপে পর্তুগালের মোট গোলের ৩১ শতাংশই তারা পেয়েছে ওই একটা দলের বিপক্ষে, সেটিও মাত্র দুই ম্যাচে। ১৯৬৬ বিশ্বকাপে ৫ গোল, এবার ৭টি। সব মিলিয়ে এক ডজন! ওয়েবসাইট।