প্রিয় শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, ডেল স্টেইন আউট করছেন মোহাম্মদ হাফিজকে। কিছুদিন ধরে ক্রিকেট-বিশ্বে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি। কম তো নয়, এক ২০১৩ সালেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বার স্টেইনের শিকার হয়েছেন হাফিজ। সব মিলিয়ে ২৮ ইনিংসে হাফিজকে ১৫ বার আউট করেছেন প্রোটিয়া ফাস্ট বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো এক ব্যাটসম্যানের উইকেট সবচেয়ে বেশি পেয়েছেন কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার ১৯৮৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২১ বার আউট করেছেন অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহকে।