প্রিয়তমার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর জন্মদিনে স্বামীকে কিছু একটা উপহার দিতেই হয়। ডেভিড বেকহাম সেটাই ভাবছিলেন। সামনেই তো স্ত্রী ভিক্টোরিয়া পা দেবেন চল্লিশে। প্রিয়তমাকে কী দেওয়া যায়? ভাবতে ভাবতেই দুর্দান্ত একটা আইডিয়া মাথায় খেলে গেল সাবেক ইংলিশ ফুটবলারের। একটা ব্যক্তিগত উড়াল ভাড়া করে ফেলবেন এক সপ্তাহের জন্য। আর সেটিতে চেপে উড়ে যাবেন ভিক্টোরিয়ার প্রিয় পাঁচ শহরে। তিনটিই যুক্তরাষ্ট্রে—মায়ামি, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক। একটি প্যারিস, আর শেষেরটি চিরচেনা লন্ডন। বিমানটা ঠাসা থাকবে স্ত্রীর পছন্দের সবকিছুতেই। এমন একটা ‘উপহারের’ জন্য খরচটা নিশ্চয়ই ভালোই হবে। প্রিয়তমার জন্য শাহজাহান তাজমহল বানিয়েছিলেন, বেকহাম তো এতটুকু করতেই পারেন! ওয়েবসাইট।