প্রীতি ক্রিকেটে ক্রীড়ালেখকদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদমান সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ভারতীয় হাইকমিশনকে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসজয়ী বিএসপিএর ৯ উইকেেট ১২০ রানের জবাবে ভারতীয় হাইকমিশন দল করে ৯ উইকেটে ১১১ রান। বিএসপিএর দুই ওপেনার সাদমান সাকিব ও মুসাহ মুকুল উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৩ রান। সাদমান ২০ বলে করেন ৩৩ রান, সাফিউর রহমান ২৩ বলে ২৮। ভারতীয় হাইকমিশনের আশরাফ ও চিন্টু ৩টি করে উইকেট নিয়েছেন।
৩৩ রানের পাশাপাশি ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা সাদমান। ম্যাচ শেষে ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা দেবেনজিৎ রায় ও অধিনায়ক নারেন্দার কুমারের হাতে তুলে দেওয়া হয় সমিতির শুভেচ্ছা স্মারক।