প্রীতি জিনতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী প্রীতি জিনতা, শিল্পপতি নেস ওয়াদিয়া ও মোহিত বর্মণের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চন্ডীগড়ের একটি আদালত। তাঁদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক। আয়-ব্যয়ের বার্ষিক হিসাব জমা না দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।তবে প্রীতি জিনতা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে আমি শুনিনি। আমার আইনজীবীরা এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন।’