প্রীতি ম্যাচে আবারও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তো কয়েক দিন আগে প্রীতি ম্যাচে তুমুল সংঘর্ষ হয়ে গেল রিভার প্লেট-বোকা জুনিয়র্সের প্রীতি ম্যাচে। পরশু এস্তুদিয়ান্তেস আর জিমনাসিয়ার ম্যাচে যা হলো, এরপর আর্জেন্টিনায় বোধ হয় বেশ কিছুদিন প্রীতি ম্যাচ-ট্যাচ হবে না! খেলার সময় ৫৫ মিনিটে একজন প্রতিপক্ষের আরেকজনকে রীতিমতো ‘কুংফু-কিক’ই বসিয়ে দিলেন। আহত ওই খেলোয়াড় সংজ্ঞাহীন হয়ে পড়লেন, পরে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হলো। ঘটনার এখানেই শেষ নয়, ম্যাচ শেষ হওয়ার আগে আবার একটা ফাউল নিয়ে দুই দল জড়িয়ে পড়ে সংঘর্ষে। হাতাহাতি নয়, রীতিমতো মারামারিই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত রেফারিকে ম্যাচটাই পরিত্যক্ত করতে হয়। ইএসপিএন।