প্রীতি ম্যাচে মুক্তিযোদ্ধার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত উপেক্ষা করেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সন্ধ্যায় খেলা দেখতে এসেছিল হাজার দুয়েক দর্শক। বিজয় দিবসের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বেরোনো এসব দর্শক বিনা পয়সায় খেলা দেখার সুযোগ পেল। ফ্লাডলাইটের আলোয় মৌসুম শুরুর আগেই গতবারের লিগ রানার্সআপ মুক্তিযোদ্ধা ও তৃতীয় হওয়া শেখ রাসেলের প্রীতি ফুটবল ম্যাচ।নামের মধ্যেই উদ্দেশ্য নিহিত। প্রীতি ম্যাচ, তবে আসলে দলটাকে বাজিয়ে দেখা। মুক্তিযোদ্ধার কাছে অবশ্য পাত্তাই পায়নি শেখ রাসেল, ৪-১ গোলে জিতেছে শফিকুল ইসলামের দল। ২১ মিনিটে মিঠুন চৌধুরী করেন প্রথম গোল। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাঞ্চন। ৫৫ মিনিটে এমারকো আর্নেটসের মাধ্যমে একটি গোল শোধ করে শেখ রাসেল। এরপর ৬১ মিনিটে মারুফ করেন মুক্তির তৃতীয় গোল। ৮৬ মিনিটে সানডে সিজোবা।