প্রীতি ম্যাচে মুখোমুখি যুক্তরাষ্ট্র-আর্জেন্টিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরই জুলাইতে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা। এরই প্রস্তুতি হিসেবে আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার নিউ জার্সির মিডোল্যান্ডস স্টেডিয়ামে। আর্জেন্টিনার জার্সিতে ফিফা-ব্যালন ডি’অর জয়ী মেসির খেলা দেখার জন্য অবশ্য এতটা অপেক্ষা না করলেও চলছে। কারণ এর আগেই আরও একটি প্রীতি ম্যাচ খেলবে সার্জিও বাতিস্তার দল, ৯ ফেব্রুয়ারি ইউরোপের দেশ পর্তুগালের বিপক্ষে। যুক্তরাষ্ট্র ম্যাচের দুই দিন পরই আবার কোস্টারিকার সঙ্গে আর্জেন্টিনার আরেকটি ম্যাচ। এএফপি।