প্রীতির দ্বিমুকুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান জুনিয়র টেনিসের বালিকা বিভাগে দ্বিমুকুট জিতেছে বাংলাদেশের প্রীতি। বিকেএসপিতে অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল বালিকা এককের ফাইনালে প্রীতি ৬-৪, ৪-৬, ৬-১ গেমে হারিয়েছে স্বদেশি রেবেকাকে। পরে দ্বৈতের ফাইনালে প্রীতি ও সাফিনা জুটি ৭-৬, ৬-০ গেমে হারিয়েছে রেবেকা ও সোমা জুটিকে। বালক এককের ফাইনালে উঠেছে পাকিস্তানের সাহিবজাদা ও বাংলাদেশের রুবেল। কাল সেমিফাইনালে সাহিবজাদা ৬-৩, ৬-৪ গেমে বাংলাদেশের নাঈমুলকে এবং রুবেল ৬-২, ১-৬, ৭-৫ গেমে কাউসারকে হারিয়েছে।