প্রীতির বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংস ইলেভেন পাঞ্জাবে তিন মৌসুম খেলেছেন অ্যাডাম গিলক্রিস্ট। আর পাঞ্জাবের ম্যাচ মানেই তো প্রীতি জিনতার সরব উপস্থিতি। তখনই প্রীতির সঙ্গে সখ্য হয় গিলক্রিস্টের। বন্ধুত্বের সূচনাও। বন্ধুর সুখবর তো আগেভাগেই পাওয়ার কথা গিলক্রিস্টেরই। কিছুদিন আগে প্রেমিক জিন গুডএনাফকে বিয়ে করেছেন প্রীতি। কিন্তু গিলক্রিস্ট প্রীতির বিয়ের কথাই জানতেন না! অস্ট্রেলিয়ার শিক্ষাদূত হিসেবে ভারতে এসে সাংবাদিকদের কাছেই শুনলেন খবরটি। শুনে খানিকটা বিস্মিতই দেখাল তাঁকে, ‘বিষয়টি তাহলে সত্যি? মনে হয় খবরটি জেনেছিলাম। কখন হলো?’ পরে নিজেকে সামলে নিয়ে শুভকামনা জানালেন বন্ধুকে, ‘প্রীতিকে আন্তরিক অভিনন্দন। তার কথা ভেবে ভালো লাগছে। আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। সে শুধু খেলাই নয়, সবকিছুতেই আবেগ নিয়ে যুক্ত হয়।’ সূত্র: স্পোর্টস ক্রীড়া।