প্রেমিকাকে বাঁচাতে ম্যারাডোনা...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ঝামেলায় জড়িয়েছেন ম্যারাডোনা। পরশু আরব আমিরাত লিগে আল শাহাবের কাছে ২-০ গোলে হেরেছে আল ওয়াসল। গালফ নিউজ-এর দেওয়া খবর অনুযায়ী ঝামেলা শুরু হয় শাহাবের ব্রাজিলিয়ান স্ট্রাইকার সিয়েল গোল করার পর। গ্যালারিতে ম্যারাডোনার আর্জেন্টাইন বহর থেকে সিয়েলের উদ্দেশে কটুকাটব্য ছুটে যায়। শাহাবের সমর্থকেরাও পাল্টা জবাব দেয়। শুরু হয়ে যায় হট্টগোল, যার মধ্যে পড়ে যান ম্যারাডোনার সঙ্গিনী ভেরোনিকা ওজেদা ও ওয়াসলের স্ট্রাইকার মার্সিয়েরের প্রেমিকা। নিরাপত্তাকর্মীরা তাঁদের গাড়িতে নিয়ে যাওয়ার পথে মার্সিয়েরের প্রেমিকা সিঁড়িতে পড়ে যান। তাঁদের বাঁচাতে ডাগ-আউট থেকে গ্যালারিতে ছুটে যান ম্যারাডোনা। ম্যাচ শেষে ওই সমর্থকদের ‘ভীরু-কাপুরুষ’ আখ্যা দিয়ে ম্যারাডোনা বলেছেন, ‘পুরুষদের সঙ্গে লড়াই করার সাহস নেই বলেই ওরা মেয়েদের আক্রমণ করে।’ এএফপি।