প্রেমিকার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যামিল্টন	, শেরজিঙ্গার
হ্যামিল্টন , শেরজিঙ্গার

প্রেমিকা নিকোল শেরজিঙ্গারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে কিছুদিন আগে। কিন্তু ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন যেন তাঁকে ভুলতেই পারছেন না। বিরহবেদনা থেকে একটা ভালোবাসার গান লিখে ফেলেছেন। সেই গানটা পোস্ট করে দিয়েছেন টুইটারে। শুধু লিখেই থামেননি, নিজেই গেয়েছেন সেই গান। রেকর্ডিং করছেন, এমন ছবিও দিয়ে দিয়েছেন টুইটারে। সাবেক প্রেমিকাকে নিয়ে ‘অল গুড টু নাইট’ নামে আরেকটি গান লিখতে যাচ্ছেন বলেও জানিয়েছেন। দুজনের পুনর্মিলন এবার বোধ হয় হয়েই যাবে! ওয়েবসাইট।