প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওল্ড ট্রাফোর্ডে নতুন গুঞ্জন। মাস্টারমশাই ডেভিড ময়েসের অষ্টাদশী কন্যার সঙ্গে নাকি গোপন প্রেম চলছে শিষ্য উইলফ্রেড জাহার। এটা জেনে যাওয়ার পরই ময়েস দল থেকে বাদ দিয়েছেন জাহাকে। শাখতারের বিপক্ষে পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও ছিলেন না ইংলিশ উইঙ্গার। মেয়েকেও নাকি নিষেধ করেছেন এর পর থেকে ইউনাইটেডের ম্যাচে মাঠে আসতে। যদিও টুইটারে এসবকে স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন জাহা। ওদিকে মুখে কুলুপ এঁটে আছেন ময়েস-কন্যা লরেন। এত প্রশ্নের যাতে জবাব দিতে না হয় সে জন্যই কিনা টুইটারই ছেড়ে দিয়েছেন তিনি। ওয়েবসাইট।