প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪২ বছর বয়সেও গ্র্যান্ড স্লামের এককে খেলছেন। মেয়ের বয়সী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন। কিমিকো দাতে-ক্রুম সত্যিই এক বিস্ময়! হালের প্রতিষ্ঠিত খেলোয়াড়েরাও অনুপ্রেরণা খোঁজেন জাপানি মেয়ের কাছ থেকে। আগ্নিয়েস্কা রাদভানস্কা যেমন। বিশ্বের ৪ নম্বর খেলোয়াড় রাদভানস্কা দাতে-ক্রুমের মতোই খেলতে চান দীর্ঘদিন। অন্তত ২০২০ টোকিও অলিম্পিক পর্যন্ত। ২৪ বছর বয়সী রাদভানস্কার তখন বয়স হবে ৩১। পোলিশ তারকা নিজেই বলেছেন, ‘আমি যদি ওই বয়সে কিমিকো দাতে-ক্রুমের মতো ফিট থাকতে পারি, আশা করি ২০২০ সালে আপনাদের সঙ্গে দেখা হবে।’ ওয়েবসাইট।