প্রেরণা

শচীন টেন্ডুলকার কি শুধু ক্রিকেটারদেরই অনুপ্রেরণা? আসলে তিনি অনুপ্রেরণার চিরন্তন এক উৎস। সেই উৎস থেকে প্রেরণা খুঁজে নেন এ আর রহমানের মতো বরেণ্য সুরকার। বিশ্বখ্যাত এই ভারতীয় সংগীতজ্ঞ নিজেই বলছেন, টেন্ডুলকার তাঁর প্রেরণা। তাঁরা শুধু ভালো বন্ধুই নন, একে অন্যের ভীষণ অনুরক্তও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান সাত বছরের ছোট বন্ধুকে প্রশংসায় ভাসালেন আরও একবার, ‘শচীন এবং তার ব্যক্তিত্বে আমি মুগ্ধ। সে আসলে গোটা দেশেরই অনুপ্রেরণা। তার ছবির দিকে তাকালে ইতিবাচক অনেক কিছু পাওয়া যায়।’ টেন্ডুলকার তো আগেই বলেছেন, সব সময়ই এ আর রহমান তাঁর সঙ্গে থাকে, মানে রহমানের গান আর কী! ওয়েবসাইট।