প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস হ্যামিল্টনের পরিচয়—ফর্মুলা ওয়ান চালক। আরেকটা পরিচিতিও বড় করে তুলছেন ব্রিটিশ রেসার—গীতিকার। রেসিং ট্র্যাকের দক্ষ ড্রাইভার অবশ্য সংগীতের ‘ট্র্যাকে’ একেবারেই নবীন। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন গীতিকার হিসেবে। পপসম্রাট মাইকেল জ্যাকসনই তাঁর প্রেরণা। তাঁর মেধা, তাঁর কণ্ঠ তাঁর পরিবেশনা এখনো মনের মধ্যে গেঁথে আছে হ্যামিল্টনের। সংগীতের ট্র্যাকে কতখানি এগোতে পারবেন সেটি পরের কথা, তবে সংগীতের প্রতি ভালো লাগা থেকেই তাঁর গীতিকার হয়ে ওঠা। হ্যামিল্টনের ভাষায়, ‘রেসের গাড়ির চেয়ে সংগীতই আমার বেশি পছন্দ। সংগীত হলো হৃদয়ের চাবি। এটা এমন একটা জিনিস যা বিভিন্ন শ্রেণির মানুষকে মিলিয়ে দেয় এবং উদ্যাপনের জন্য নিয়ে আসে একই মঞ্চে।’ ফক্স স্পোর্টস।