প্রেরণা
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৪-০ গোলের জয়। জার্মানির ফুটবলাররা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। তাঁদের এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ফুটবলারদের পরস্পরের একাত্মতা। অন্তত মিডফিল্ডার স্যামি খেদিরার এমনটাই মনে হয়েছে। সতীর্থদের মধ্যে যে একাত্মতা সেটা নিজের ক্লাব রিয়াল মাদ্রিদেও ছিল, আর এ জন্যই নাকি দীর্ঘদিন পর চ্যাম্পিয়নস লিগটা তাঁদের হাতে ওঠে। ক্লাব-সতীর্থদের সঙ্গে বোঝাপড়া ও একাত্মতা এবার প্রেরণা হয়ে উঠতে পারে বিশ্বকাপেও। একাদশে যাঁরা খেলেন এবং যাঁরা খেলেন না—সবাইকে কাঁধ মিলিয়ে লড়তে হবে বলেই জানালেন খেদিরা, ‘রিয়াল মাদ্রিদে নিজের জায়গাটা ধরে রাখতে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় ইয়ারামেন্দির সঙ্গে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আমি দলে আছি শুনে ও এসে বলেছিল জায়গাটা যোগ্যতা দিয়েই আদায় করেছ। আর নির্ভার হয়ে মাঠে নামলেই শুধু নিজের কাজটা ভালোমতো করতে পারবে তুমি।’ ওয়েবসাইট।