প্রেরণা ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেদেরিকো ফেল্লিনি, মার্টিন স্করসিসি ও ডিয়েগো ম্যারাডোনার মধ্যে মিল কী? ভাবছেন, প্রথম দুইজনকে তো ঠিক চিনলামই না। দুজনই চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। কিন্তু তাঁদের সঙ্গে এক ব্র্যাকেটে ম্যারাডোনার নাম আসে কীভাবে ? এসেছে পাওলো সরেন্তিনোর সৌজন্যে। এই ইতালিয়ান ভদ্রলোকের ছবি ‘দ্য গ্রেট বিউটি’ এবার অস্কারে বিদেশি ভাষায় সেরা ছবির পুরস্কার জিতেছে। অস্কারের মঞ্চে উঠে সরেন্তিনো ধন্যবাদ জানিয়েছেন তিনজনকে। কিন্তু ম্যারাডোনা কেন? দাঁড়ান, কারণটা বলে দেওয়া যাক। সরেন্তিনো এসেছেন নেপলস থেকে।  এক সময় এই শহরেরই ক্লাব নাপোলি মাতিয়েছেন ম্যারাডোনা। বুঝতেই পারছেন, ম্যারাডোনারা কীভাবে প্রেরণার উত্স হয়ে থাকেন যুগে যুগে!  ওয়েবসাইট।