প্রেরণার নাম বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেন্ডন টেলরের প্রিয় দলের নাম এখন বাংলাদেশ। প্রিয় ব্যাটসম্যান শফিউল ইসলাম! জিম্বাবুয়ের এই মারকুটে ওপেনার যে বাংলাদেশের ছাইভস্ম থেকে জেগে ওঠা গত ম্যাচ থেকেই খুঁজে নিচ্ছেন প্রেরণা। বাংলাদেশের লড়াকু পারফরম্যান্সই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে টেলরের।আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ম্যাচটা জিততেই হবে জিম্বাবুয়েকে। ‘জিততেই হবে’ পরিস্থিতি থেকে বাংলাদেশ যদি পারে, জিম্বাবুয়ে কেন পারবে না—এই প্রেরণামন্ত্রই সতীর্থদের মাঝে ছড়িয়ে দিয়েছেন টেলর। কাল পাল্লেকেলেতে সাংবাদিকদের বলেছেন, ‘অবশ্যই, এটা আমাদের জন্য প্রেরণা।’শুধু টেলর কেন, আশিস বাগাইকে দেখুন, তাঁর কাছেও তো প্রেরণার নাম বাংলাদেশ। আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে কানাডার অধিনায়ক জয়গান গেয়েছেন বাংলাদেশের। অকুণ্ঠ প্রশংসায় ভরিয়েছেন সাকিব আল হাসানদের। ইংল্যান্ডের বিপক্ষে লাল-সবুজের স্মরণীয় জয়ে উজ্জীবিত বাগাই বলেছেন, ‘বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটা ক্রিকেটের জন্য দারুণ এক বিজ্ঞাপন। বাংলাদেশের পারফরম্যান্স আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাচ্ছে। এবং এটাও দেখিয়েছে, এক দিনের ম্যাচে যেকোনো কিছুই সম্ভব।’ এএফপি।