প্রেসবক্সে হামলা আবাহনী সমর্থকদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে দল ভালো খেলতে পারছে না, খালি হাতে আরেকটি টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে—এই দৃশ্য দেখে নিজেদের আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি আবাহনী সমর্থকেরা। আকাশি-নীলের স্ট্রাইকার এনামুল ম্যাচের ৫২ মিনিটে লাল কার্ড দেখতেই ওই সমর্থকেরা আবাহনী গ্যালারি লাগোয়া প্রেসবক্সে হামলা চালায়। বড় বড় ইট, চেয়ার, বাঁশ, পানির বোতল ছুড়ে মারে সাংবাদিকদের লক্ষ্য করে। ইটের আঘাতে আহত হয়েছেন মাছরাঙা টিভির ক্যামেরাম্যান মোহাম্মদ আলী। এ সময় প্রেসবক্সে তৈরি হয় ভীতিকর এক পরিবেশ। আবাহনী সমর্থকদের ক্ষোভ রেফারির আজাদ রহমানের ওপর। কিন্তু হাতের কাছে তো আর রেফারিকে পাওয়া সম্ভব ছিল না! পাওয়া গেছে সাংবাদিকদের! হেফাজতে ইসলামের তাণ্ডবের পর বন্ধবন্ধুু স্টেডিয়ামের প্রেসবক্স অরক্ষিত। সেই সুযোগই নিয়েছে আবাহনীর উগ্র সমর্থকেরা।