প্রো-কাবাডিতে সোলায়মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের আদলে গড়া প্রো-কাবাডিতে গত বছর ডাক পেয়েছিলেন জিয়াউর রহমান ও আরদুজ্জামান। এবার যাওয়ার কথা ছিল মাফতুন হকের। কিন্তু চোটের কারণে ভারতে প্রো-কাবাডি খেলার স্বপ্ন ভেঙে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এই খেলোয়াড়ের। সম্প্রতি প্রো-কাবাডিতে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর অলরাউন্ডার সোলায়মান কবির রোমান। তিনি খেলবেন মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি ইউ মুম্বার হয়ে। প্রথমবারের মতো প্রো-কাবাডির আসরে ডাক পেয়ে উচ্ছ্বসিত রোমান, ‘প্রো-কাবাডিতে খেলার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। কোর্টে নামার সুযোগ পেলে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’ বিমানের টিকিট পেলে আজই তাঁর ভারতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ জুলাই ভারতে শুরু হয়েছে আট দলের প্রো-কাবাডি লিগ।